ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন করে কার প্রেমে মজেছেন নার্গিস!

আকাশ বিনোদন ডেস্ক:

নার্গিস ফাখরি। বলিউডের রকস্টার সিনেমাখ্যাত এ অভিনেত্রীর সঙ্গে ধুম সিনেমার বাইকার বয় উদয় চোপড়ার প্রেমের গুঞ্জন ছিল অনেকদিনের। এমনকি তারা বিয়ের পিঁড়িতে বসছেন এমন খবরও শোনা গিয়েছিল। তবে উদয় নয় নতুন করে আরেকজনের প্রেমে মজেছেন নার্গিস।

জানা গেছে তার নতুন প্রেমিক একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, ভিডিও এডিটর ও নির্মাতা। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং সংগীতশিল্পীর হয়ে ভিডিও নির্মাণ করে পুরস্কারও জিতেছেন তিনি। নাম ম্যাট অ্যালোনজো।

বড়দিনে ইনস্টাগ্রামে নার্গিসের সঙ্গে ছুটি কাটানোর ছবি পোস্ট করেন ম্যাট অ্যালোনজো।

অন্যদিকে ২৬ ডিসেম্বর তাদের একটি ছবি পোস্ট করেছেন নার্গিস। এতে দেখা যায়, পরস্পরের হাত ধরে একে অন্যের দিকে তাকিয়ে আছেন তারা। এছাড়া এডিট করা এই ছবির দুই পাশে তাদের দুজনের কিছু বিশেষ আনন্দঘন মুহূর্তের ছবিও রয়েছে। এর ক্যাপশনে নার্গিস লিখেছেন, ‘ভালোবাসার মানুষের সঙ্গে খাবার, মজা ও উৎসব উপভোগের এটিই সময়। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’

এর আগে কখনোই ভালোবাসার কথা এভাবে সবার সামনে প্রকাশ করেননি এ জুটি। হয়তো বড়দিনকেই আনন্দের খবরটি ভক্তদের জানানোর উপযুক্ত সময় বলে মনে করেছেন তারা। এর মধ্য দিয়ে উদয় চোপড়ার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনেরও ইতি টানলেন এ অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন করে কার প্রেমে মজেছেন নার্গিস!

আপডেট সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭