ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

রাজধানীতে মাথায় কাঠের সেলফ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রমনা থানার বেইলী রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাথায় কাঠের সেলফ পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোশাররফ হোসেন (৩০)। সোমবার সন্ধ্যা সাতটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রেখেছে।

বেইলী রোডের এক নম্বর ভবনের ঠিকাদার আলমগীর হোসেন দৈনিক আকাশকে জানিয়েছেন, নির্মাণাধীন ১৬ তলা ভবনের দশম তলায় পরিষ্কারের কাজ করছিল মোশাররফ। দুপুর দুইটার সময়ে একটি কাঠের সেলফ মোশাররফের শরীরের উপরে পড়লে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে বেলা তিনটার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার সময়ে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোশাররফ হোসেন তার পরিবারের সঙ্গে রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগের ৪০৩ নম্বর বাড়ির মোস্তাকের বাসায় ভাড়া থাকতেন। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাশবুনিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

রাজধানীতে মাথায় কাঠের সেলফ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০১:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭