ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘুষ খাবেন না বলে তো লাভ হবে না, সহনীয় মাত্রায় খান: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ঘুষ চলতে থাকায় বিরক্ত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবশেষে হালই ছেড়ে দিলেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উষ্মা প্রকাশ করে বলেন, ঘুষ খাবেন না বলে তো লাভ হবে না। অন্তত সহনীয় মাত্রায় খান। রবিবার শিক্ষা ভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এই উষ্মা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২৭ জন কর্মকর্তার মধ্যে ল্যাপটপ বিতরণ করেন।

বৈঠকে মন্ত্রীর এ-সংক্রান্ত বক্তব্য নিয়ে একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডিআইএ কর্মকর্তারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারের কাছে প্রতিবেদন দেন। এর ওপর ভিত্তি করে নানা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পরিদর্শনকারী কর্মকর্তারা ঘুষ নিয়ে ভালো রিপোর্ট দেন বলে শিক্ষামন্ত্রীর কাছে অনেক তথ্য আছে। সাধারণ্যেও প্রচলিত আছে এমন অভিযোগ।

এর আগে গত ২ আগস্ট ডিআইএর অধীন ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে গণশুনানির কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে হুঁশিয়ার করেছিলেন নাহিদ। বলেছিলেন, ‘পরিদর্শনে গিয়ে কেউ কেউ টাকা চেয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। খাম রেডি হয়ে থাকে, অনেকে শুধু সেই খাম আনতে যায়।’ যারা ঘুষ খান, ইজ্জত থাকতে তাদের চলে যেতে বলেছিলেন মন্ত্রী।

কিন্তু সে অবস্থার পরিবর্তন হয়নি- শিক্ষামন্ত্রী সে কথা তুলে ধরেন আজকের অনুষ্ঠানে। বলেন, ‘স্কুলে খাম তৈরি করা থাকে। খামটা আপনার হাতে ধরাই দিলে আপনি খাইয়্যা-দাইয়্যা চলে আসবেন। আইস্যা রিপোর্ট দেবেন ঠিক আছে।’ ত্যক্ত-বিরক্ত মন্ত্রী পরিদর্শকদের ভালো কাজ করার আহ্বান জানিয়ে এ সময় বলতে থাকেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হইয়া খাবেন। অসহনীয় হয়ে বলা যায় আপনারা ঘুষ খাইয়েন না, নইলে অর্থহীন কথা হবে।’

মন্ত্রী এরপর নিজেকেও চোর বলে মন্তব্য করেন। বলেন, পুরো জগতেই এমন চলছে। এটা পরিবর্তনরে তাগিদ দেন তিনি। ‘সব জায়গাতেই এ রকম হইছে। খালি যে অফিসার চোর তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর। জগতে এ রকমই চলে আসতেছে। সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে।’ তবে বর্তমান সরকারের আমলে দুর্নীতি অনেক কমেছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ডিআইএর পরিচালক অধ্যাপক আহমদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শামীম আল-রাজী এবং ডিআইএর যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুষ খাবেন না বলে তো লাভ হবে না, সহনীয় মাত্রায় খান: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০১:০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭