ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর নামে ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন, ইসলামের কথা বললেও বাস্তবে জামায়াত ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর আমির নিজেই বলেছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, জামায়াতে ইসলাম ইসলামী দল নয়। একই বক্তব্য দিয়েছেন জামায়াত-জোটে থাকা কর্নেল (অব.) অলি।

তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগ অতীতে বারবার দাবি করেছে, দেশে কোনো জঙ্গি নেই। অথচ জামায়াতের নায়েবে আমির আবু তাহের আমেরিকার দূতাবাসে গিয়ে দেশে জঙ্গি আছে—এমন বক্তব্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন।

চরমোনাই পীরের অভিযোগ, জামায়াতের নেতৃত্বে রাজনৈতিক শালীনতা ও ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক আচরণও দেখা যাচ্ছে। তিনি বলেন, ইসলামের নামে তারা যে রাজনীতি করছে, তা মূলত মিথ্যাচার। তাদের মাধ্যমে দেশে কখনোই ইসলাম কায়েম হবে না।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে অবশ্যই ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করা হবে।

লালমনিরহাট–১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফজলুল করীম শাহারিয়ারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

আপডেট সময় ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬