ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাঁতার না জানায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো- ঢাকা মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬) তারা সম্পর্কে চাচাতো বোন। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো. হাফেজ মিয়া জানান, দোলন ও স্মৃতি দুই বোন ফুফরু বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দুজনকে তলিয়ে যেতে দেখে ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন এসে তাদের উদ্ধারে পুকুরে নামেন। পুকুর ভর্তি কচুরি পানা থাকায় উদ্ধারে কিছুটা বিলম্ব হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত সাবরিনা অন্না জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

সাঁতার না জানায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট সময় ১২:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭