ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেড়া সন্দেশ তৈরির রেসিপি

আকাশ নিউজ ডেস্ক:

অনেকের কাছেই ঘরে বানানো মিষ্টি বেশি পছন্দের। কারণ এটি তুলনামূলক বেশি স্বাস্থ্যকর। তবে অনেকেই মিষ্টি বানানোর নিয়ম জানেন না। সন্দেশ খেতে যারা ভালোবাসেন তারা সহজেই ঘরে বসে তৈরি করতে পারেন সুস্বাদু এই খাবারটি। চলুন জেনে নেয়া যাক-

উপকরণ: গুঁড়া দুধ ১কাপ, কনডেন্সড মিল্ক ১/২ কাপ (মিষ্টি নিজের পছন্দনুযায়ী),
লিকুইড দুধ কিংবা কার্নেশন মিল্ক ৩-৪ কাপ, জাফরান ভেজানো দুধ ৪টে চা, এলাচি গুঁড়া ১/২ চা চা, ঘি ৩ টে চা,
পেস্তা বা কাজুবাদাম গার্নিশের জন্য।

প্রণালি: প্রথমেই একটা প্যানে ঘি গরম করে লিকুইড দুধ দিয়ে তাতে গুঁড়া দুধ ঢেলে দিন এবং নেড়েচেড়ে মিশিয়ে নিন।

কনডেন্সড মিল্ক দিয়ে দিন আর যদি ঘরে না থাকে তাহলে পাউডার সুগার আপনার পছন্দমতো মিষ্টি বুঝে দিয়ে দিন এবং ঘন ঘন নাড়তে থাকুন। জাফরান ভেজানো দুধ আর এলাচি গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিন।

খেয়াল রাখবেন চুলার আঁচ মিডিয়াম থাকবে আর ঘনঘন নাড়তে হবে যেন প্যানের গায়ে লেগে না যায় এবং পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে দিবে মিশ্রণটি আর লিকুইড দুধ শুকিয়ে আঠালো হয়ে আসবে তখন বুঝতে পারবেন সন্দেশ হয়ে গিয়েছে।

এবার আগে থেকেই যে বাটিতে সন্দেশের মিশ্রণটি ঢেলে দিবেন সেটিতে ঘি দিয়ে একটু ব্রাশ করে রাখবেন | ইচ্ছে হলে হাতে নিয়ে সুন্দর শেপ করে নিতে পারেন অথবা বরফির মতন বাটিতে ঢেলে ঠান্ডা করে কেটে নিয়ে বাদামকুচি দিয়ে গার্নিশ করে নিতে পারেন। ঝটপট তৈরি মজাদার পেড়া সন্দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পেড়া সন্দেশ তৈরির রেসিপি

আপডেট সময় ১২:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭