ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

গণতন্ত্র ফিরিয়ে আনাই আ.লীগের বড় বিজয়: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের প্রার্থীর হারকে আওয়ামী লীগের পরাজয় হিসেবে দেখছেন না নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের বড় বিজয় হলো গণতন্ত্র ফিরিয়ে আনতে পারা। শনিবার কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা কথা বলেন মন্ত্রী।

শাহজাহান খান বলেন, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বড় বিজয় হলো একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছে। নির্বাচন যে সুষ্ঠু হয় তাও দেখাতে পেরেছে আওয়ামী লীগ।

নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করেন নৌমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের বক্তব্য শুনে বোঝা যায়, বিএনপির মধ্যে একটি বিভ্রান্তি কাজ করছে। তারা দুজন নির্বাচন নিয়ে দুই রকম বক্তব্য দিয়েছেন।’

মানুষ যখন ভুল করে তখন তার খেসারত মানুষকেই দিতে হয় উল্লেখ করে শাহজাহান খান বলেন, ‘বিএনপি ২০১৩-১৪ ও ১৫ সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে যে সন্ত্রাস, জ¦ালাও-পোড়াও করেছে তার খেসারত তাদেরই দিতে হবে। গেল নির্বাচনে না এসে যে ভুল করেছে তার খেসারত আগামী নির্বাচনে তাদের দিতেই হবে।’

নৌমন্ত্রী বিবির বাজার স্থল বন্দরের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন। দেশের ১১টি স্থলবন্দরের মধ্যে বিবির বাজারের অবস্থা খারাপ বলে উল্লেখ করে তিনি জানান, এই বন্দরের উন্নয়নে উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করা হবে।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাছান আলী, সিবিএ সভাপতি জাবেদী বিল্লাহ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, ব্যবসায়ী নেতা নির্মল পালসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

গণতন্ত্র ফিরিয়ে আনাই আ.লীগের বড় বিজয়: নৌমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭