ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন ছবির ট্রেলারে আলোচনায় নতুন রানি মুখার্জি

আকাশ বিনোদন ডেস্ক:

দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউডের মায়াবিনী অভিনেত্রী রানি মুখার্জি। চোরা হাসি আর ডাগর চোখের চাহনিতে তিনি বিশ বছরেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছেন ভারতীয় সিনেমার দর্শক। অসংখ্য সুপারহিট সিনেমা তার অর্জনের ঝুলিতে সাজানো রয়েছে।

সেই নায়িকার প্রত্যাবর্তনে হৈ চৈ হবে সেটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। রানি ফিরছেন ‘হিচকি’ ছবি নিয়ে। আর ছবিটি তার কারণেই রয়েছে আলোচনায়। আদিত্য চোপড়ার সংসারে কন্যা আদিবার জন্মের পর এটাই হতে যাচ্ছে রানির প্রথম সিনেমা। তাই নায়িকার নিজেরও প্রত্যাশা অনেক।

গেল মঙ্গলবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। ট্রেলার দেখে বলিউডের অনেকেই বলছেন, রানির আরও একটা পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে ট্রেলার লঞ্চ হয়েছে। সব কিছু ঠিক থাকলে সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ট্রেলারে দেখা গেছে নতুন এক রানি মুখার্জিকে। যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টাই মুখ্য হয়ে উঠে আসবে।

গত এপ্রিল থেকে ‘হিচকি’র শুটিং শুরু হয়েছিলো। যশরাজ ফিল্মসের ব্যানারের এই ছবিতে রানির চরিত্রটি আত্মশক্তিতে বলীয়ান এক মেয়ের। যিনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবেন। রানি বলেছিলেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে। আমাদের সকলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যে কোনও পরিস্থিতিতে জিতবই।’

এবার দেখা যাক, সব সুপারস্টারদের ফ্লপের বাজারে নব্বই দশকের সুপারস্টার রানি কতোটা জয় অর্জন করতে পারেন। তার সাফল্যের জয়গান করার অপেক্ষা সমগ্র বলিউড।

ট্রেলার দেখুন :

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন ছবির ট্রেলারে আলোচনায় নতুন রানি মুখার্জি

আপডেট সময় ১০:৪৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭