ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দু’জন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দু’জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঢাকার কমলাপুর রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসীন ফারুক মজুমদার জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী রেলস্টেশন ও মহাখালীর আমতলি রেল ক্রসিংয়ে পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা কমলাপুর রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রবি উল্লাহ জানান, আজ সকাল ৮টা ৫ মিনিটে বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেললাইন পায়ে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিলো কালো ও লাল রংয়ের হাফ প্যান্ট ও সাদা শার্ট।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাখালী আমতলী রেলগেটের উত্তর পাশে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী (৪৫) ঘটনাস্থলে মারা যায়। তার পরনে ছিলো শাড়ি। এসব ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দু’জন নিহত

আপডেট সময় ১২:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭