ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

রিয়াদে ইয়েমেনেরও আবার ক্ষেপণাস্ত্র হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি রাজ প্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে আকাশেই ভূপাতিত করেছে সৌদির বিমানবাহিনী। মঙ্গলবার আল জাজিরা এ খবর প্রকাশ করে।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম জানায়, মঙ্গলবার রিয়াদের আল-ইয়ামামা রাজ প্রাসাদ লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নভেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত সৌদিকে লক্ষ্য করে তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

৪ নভেম্বর ইয়েমেন সীমান্ত থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সৌদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ধরা পড়ে ক্ষেপণাস্ত্রটি। এটি বিমানবন্দরে পৌঁছানোর একটু আগেই ধ্বংস করে দেয়া হয়। এ হামলার জন্য ইরানকে দায়ী করছে সৌদি আরব। তাদের দাবি, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই দুর্বল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলা সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতি বিদ্রোহীদের দ্বন্দ্বকে আরও উসকে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদে ইয়েমেনেরও আবার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৯:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭