ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

মগবাজার ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মগবাজার এলাকার ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার ছেলে গুরুতর আহত হয়েছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানজোড়া গ্রামে। টঙ্গীর দত্তপাড়া এলাকায় থাকেন তারা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সপরিবারে ঢাকায় আসছিলেন শফিকুল ইসলাম। রাত সাড়ে ৯টার দিকে তিনি স্ত্রী, ছেলে ও সাত বছরের শিশুকন্যাকে নিয়ে ফ্লাইওভারের ওপরই বাস থেকে নামলে অপর একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে বাবা শফিকুল ইসলাম মারা যান। ছেলে সাইফুল ওই হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

মগবাজার ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত ১

আপডেট সময় ০২:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭