ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার হোটেল সুইট ড্রিমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানীর একটি আবাসিক হোটেলে আবারো তরুণী ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে উল্লেখ করে ওই তরুণী বনানী থানায় গত ১৩ই ডিসেম্বর একটি মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ধর্ষণের শিকার তরুনী সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের ভাই কুশান ওমর সূফিকে অভিযুক্ত করেছেন।

ওই তরুনী অভিযোগ করেছেন, কুশান ওমর সূফির সঙ্গে তার দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। প্রায়ই কুশানের সঙ্গে তার বাসায় ও বিভিন্ন স্থানে বেড়াতে যেতেন তিনি। একপর্যায়ে বিয়ে করবে বলে কুশান তাকে বাসায় নিয়ে যায় এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

গত জুন মাসে কুশান দেশের বাইরে যায় এবং সেপ্টেম্বর মাসে দেশে ফিরে তাকে বিয়ে করার আশ্বাস দেয়। দেশে ফেরার পর গত ১৯শে নভেম্বর তিনি কুশানের বাসায় যান বিয়ের বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু কুশানের বোন আনুশেহ আনাদিল (৪০) তাকে বাসায় প্রবেশ করতে নিষেধ করে। এ সময় কুশান তাকে আলোচনা করার জন্য বাড়ির বাইরে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়।

সেখানে খাওয়া-দাওয়া শেষে ২০শে নভেম্বর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তাকে বনানী থানাধীন বাড়ি নং ৬০, কামাল আতাতুর্ক এভিনিউয়ের হোটেল সুইট ড্রিমের ৮০৫নং রুমে নিয়ে যায়। কিন্তু সেখানে বিয়ের বিষয়ে কথা-বার্তা না বলে হঠাৎ করে কুশান তাকে মারধর শুরু করে। একপর্যায়ে রাত আনুমানিক দেড়টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।

বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল মতিন জানান, এক তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ কয়েছে কুশান ওমর সূফী নামের এক যুবক। ওই তরুণী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এখন তদন্ত করে দেখা যাবে প্রকৃত ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার হোটেল সুইট ড্রিমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০১:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭