ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

রাজধানীতে নির্মাণাধীন ভবনে প্রকৌশলীর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের মধ্যে থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রফিকুল হাসান রিমন। রবিবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গনেশ গোপাল বিশ্বাস বলেন, গত ১৬ ডিসেম্বর রিমন উত্তরার বাসা থেকে দুই সন্তানকে নিয়ে সায়েন্স ল্যাবরেটরি রোডে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে বাচ্চাদের দিয়ে তিনি ধানমন্ডি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না জানিয়ে শনিবার নিউমার্কেট থানায় একটি জিডি করে তার পরিবার।

রবিবার রাতে শুক্রাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দুই বন্ধু নিহত ব্যক্তিকে রিমন হিসেবে শনাক্ত করেন।

নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন) আবদুস সালাম বলেন, জিডি হওয়ার পরপরই তারা তদন্ত শুরু করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

রাজধানীতে নির্মাণাধীন ভবনে প্রকৌশলীর লাশ

আপডেট সময় ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭