ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী ১০ বছর শুধু ‘মহাভারত’-কে দিতে চান আমির

আকাম বিনোদন ডেস্ক:

‘মহাভারত’ নিয়ে কাজ করতে চলেছেন আমির খান। অভিনেতা হিসেবে জীবনের এমন পর্যায়ে দাঁড়িয়ে, আগামী দশ বছর তিনি এই প্রজেক্টের পিছনেই সঁপে দিতে চান। এমনকী এ কাজের জন্য তিনি এতটাই প্যাশনেট যে, রাকেশ শর্মার বায়োপিকও ছেড়ে দিয়েছেন।

জানা গেছে, আপাতত মহাভারতই আমিরের ধ্যানজ্ঞান। আগামী দশ বছরে একাধিক ছবি তৈরি হবে এই মহাকাব্যকে ভিত্তি করে। যে ছবিগুলিতে অভিনয় তো তিনি করছেনই। তবে এবার পরিচালনাতেও হাত দেওয়ার ইচ্ছে আছে তার। তার প্রযোজনাতেই ছবিগুলি বানানো হবে। ফলে আপাতত মহাভারত ছাড়া আমিরের মাথায় আর কিছু নেই।

মহাভারত মহাকাব্যকে পর্দায় তুলে আনতে ভীষণভাবেই আগ্রহী আমির। ‘ঠাগস অফ হিন্দুস্তান’ শেষ হওয়ার পর আগামি দশ বছর তাই তিনি হাতে আর অন্য কোনও কাজ রাখতে চান না। আপাতত এই সিরিজের প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন অদ্ভেত চন্দন। আমির খান প্রোডাকশনসের হয়ে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। তার হাতেই ‘মহাভারত’ শুরুর গুরুভার পড়েছে।

বলিউডে ধুম, মার্ডার, কৃশ-এর মতো ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয় হয়েছে। কিন্তু মহাভারত নিয়েও যে এই মাত্রার কাজ করা যায়, তাই এবার করে দেখাতে চলেছেন তিনি। মহাভারতে আধার করে এর আগেও কাজ হয়েছে। তবে এভাবে পর্বে পর্বে ভাগ করে কাজ আগে কখনও হয়নি। যে কোনও ছবিতেই শুটিং থেকে প্রোডাকশেনর কাজে ওতপ্রোত জড়িয়ে থাকেন আমির। তার সৃষ্টিশীল ভাবনায় ছবিকে অন্য মাত্রা দিয়ে দেন। তাই এই কাজ নিয়েও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ১০ বছর শুধু ‘মহাভারত’-কে দিতে চান আমির

আপডেট সময় ০৬:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭