ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে সৌদির বোমা, নিহত ১২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় ১২ জন নারী নিহত হয়েছেন।গতকাল শনিবার কারামেশ এলাকায় একটি বিবাহ যাত্রীদের ওপর সৌদি বাহিনী হামলা চালালে এসব নারী নিহত হয় বলে দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল আজ রবিবার জানিয়েছে।

কয়েকটি স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত নারীরা পায়ে হেঁটে অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা সৌদি হামলার মুখে পড়ে। তবে যেসব নারী গাড়িতে করে ফিরছিলেন তারা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বলে তারা জানিয়েছেন।

নিহতদের মধ্যে দুজন নারীর বাবা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সাধারণ নারীদের ওপর হামলা চালিয়ে আগ্রাসী সৌদি বাহিনী জঘন্য অপরাধ করেছে।

তীব্র প্রতিবাদ ও সমালোচনার পরও দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি সামরিক আগ্রাসন থামছে না। গত শুক্রবারও দেশটির ওপর ব্যাপক বিমান হামলা চালিয়ে অন্তত ৭০ ইয়েমেনিকে হত্যা করেছে সৌদি বাহিনী।

গত দুই বছর ধরে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে সৌদির বোমা, নিহত ১২

আপডেট সময় ১১:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭