ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিএসসির মুক্তিযোদ্ধদের হোল্ডিং ট্যাক্স লাগবে না

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৫০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটের জন্য মুক্তিযোদ্ধাদের কোনো হোল্ডিং ট্যাক্স লাগবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানান ডিএসসিসি মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘জুলাই মাসে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটের কোনো হোল্ডিং ট্যাক্স দিতে হবে না।’

ঢাকা সিটির পাবলিক টয়লেট মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন বলে জানান মেয়র খোকন। তিনি বলেন, ‘১১টি টয়লেট উদ্বোধন করা হয়েছে। আরো ৩০টি টয়লেট উদ্বোধন করার পথে। কার্ড দেখিয়ে মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে এসব টয়লেট ব্যবহার করতে পারবেন।’

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহসহ কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচারণা করে সফিউল্লাহ বলেন, ‘জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় দলিলে ভুল স্বাক্ষর দেন। তখন ঘড়িতে সময় ৪টা ৩১ মিনিট। আমি প্রথমে বলি সঠিক স্বাক্ষর দিচ্ছে না তিনি। এ সময় অন্যরা দেখেন এবং তার কাছ থেকে সঠিক স্বাক্ষর নেওয়া হয়।’

মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে ঢাকার রাস্তার নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে করার অভিমত দেন। এ ছাড়া আজিমপুর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য জমি সংরক্ষিত রাখা এবং গ্যাস ও বিদ্যুতের বিল মওকুফের দাবি জানান তারা।

মুক্তিযোদ্ধাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাঈদ খোকন বলেন, জুরাইন কবরস্থাবে মুক্তিযোদ্ধাদের জন্য জমি সংরক্ষিত রয়েছে। আজিমপুরে যদি প্রয়োজন হয়, সেখানেও জমি বরাদ্দ দেওয়া হবে। গ্যাস ও বিদ্যুৎ সিটি করপোরেশনের অধীনে না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন মেয়র।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনির সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আমীর হোসেন এবং দুই করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিএসসির মুক্তিযোদ্ধদের হোল্ডিং ট্যাক্স লাগবে না

আপডেট সময় ০৩:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭