ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিচ্ছন্ন নগরী গড়তে ইমামদের ভূমিকা চান মেয়র খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিচ্ছন্ন নগরী গড়ত ইমাম ও আলেম সমাজের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বলেছেন, ‘এই শহরকে একটি পরিচ্ছন্ন নগরী গড়তে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আপনাদের সবার সহযোগিতায় এই শহরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে ‍তুলতে পারবো।’

সোমবার অফিসার্স ক্লাবে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে ডিএসসিসি’র আওতাভুক্ত মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে সাঈদ খোকন এসব কথা বলেন। মতবিনিময় সভায় দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ৯৫০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন বলেন, ‘আমাদের দুই বছরের প্রচেষ্টায় নগরীর উন্নতির চেষ্টা করেছি। এই শহরের উন্নয়ন এখন দৃশ্যমান। আগে যেখানে ১০ শতাংশ স্ট্রিট লাইট জ্বলতো না, সেখানে এখন ডিএসসিসি’র প্রতিটি অলিগলিতে এলইডি বাতির আলো ঝলমল করছে।’

মতবিনিময় সভায় কয়েকজন ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করতে মেয়রকে আহ্বান জানালে সাঈদ খোকন বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের আওতার বাইরে। পাড়া-মহল্লায় কুকুরের উৎপাত বন্ধে মেয়রের হস্তক্ষেপ চাইলে মেয়র বলেন, হাইকোর্ট এ সংক্রান্ত আদেশ তুলে দিলে আমরা ব্যবস্থা নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

পরিচ্ছন্ন নগরী গড়তে ইমামদের ভূমিকা চান মেয়র খোকন

আপডেট সময় ১০:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭