ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক ফুটবলার আমিনুল রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ক্রীড়া সম্পাদক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ছয়জনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূর নবী, এসএম হলের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা সম্পাদক তালুকদার অমিত হাসান হাফিজ, মো. সোহেল রানা ও নাসির উদ্দিন।

গত ৫ ডিসেম্বর বিকাল ৩টার দিকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও রাস্তা অবরোধ করে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে বঙ্গবাজারের সামনে থেকে আমিনুল হকসহ অপর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন গত ৬ ডিসেম্বর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাফর আলী বিশ্বাস আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। ওইদিন আদালত ১০ ডিসেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার আসামিপক্ষে সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক ফুটবলার আমিনুল রিমান্ডে

আপডেট সময় ১১:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭