ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বাড্ডার আফতাবনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যারা সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ। তাদের নামপরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একজনের আনুমানিক বয়স ২৪ বছর, অপরজনের বয়স ২৫ বছরের মতো হবে। দুইজনের পরনেই ফুলপ্যান্ট ও শার্ট আছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে আফতাবনগরের খালপাড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দলের সঙ্গে কয়েকজন সন্ত্রাসীর গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুই যুবক মারা যায়।

থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে মরদেহ দুটি ঢাকা মেডিকেলে নিয়ে যান। মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

আপডেট সময় ০৫:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭