ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রস্তুত।’

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত নির্বাচনপূর্বক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়। চলে বেলা একটা পর্যন্ত।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা, সুষ্ঠু নির্বাচন হবে না অভিযোগ করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। সিইসি বলেন, ‘নির্বাচনে সব প্রার্থীই সমান সুযোগ সুবিধা পাবেন। কাউকে রাজনৈতিকভাবে হয়রারি করা হবে না। এরই মধ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি টিভি স্থাপন করা ছাড়াও অবৈধ অস্ত্র ও কালো টাকার বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান নূরুল হুদা। সিইসি বলেন, আমরা আশা করছি, অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৈঠকে রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রংপুর অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: সিইসি

আপডেট সময় ১১:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭