ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

স্মার্ট কার্ড প্রকল্পের মেয়াদ ১ বছর বাড়ল

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী এক বছরের মধ্যেই সব ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্স একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পটির মেয়াদ আগামী ডিসেম্বর শেষ হচ্ছে। বিশ্বব্যাংক এর মেয়াদ বাড়াতে রাজি নয়। কিন্তু সরকারি অর্থায়নে এক বছর সময় বাড়ানো হচ্ছে।

ইসি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রকল্পটির পরিচালক ও এনআইডির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে চলতি মাসেই চুক্তি শেষ হচ্ছে। এরইমধ্যে সরকার এক বছর মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।’

সরকারি তরফে অর্থায়নের আশ্বাস পেয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে ইসি। এরই অংশ হিসেবে স্মার্ট কার্ড উৎপাদন ও বিতরণের ওপর জোর দিয়েছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগ। বর্তমানে ৩৭টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ চলছে। এর আগে বিশ্বব্যাংকের সঙ্গে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়ার চুক্তি ছিল; যা ফ্রান্সের অবারর্থু টেকনোলজির ব্যর্থতায় দিতে পারেনি ইসি। ফরাসি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্ট কার্ড উৎপাদন চলছে।

এনআইডির ডিজি জানান, প্রকল্পের মেয়াদ বাড়ানোয় সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে না। বরং বিভিন্নভাবে এ প্রকল্পে ৪০১ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সরকার প্রকল্পটিকে টিকিয়ে রাখতে টাকা খরচ ও মেয়াদ বৃদ্ধির সম্মতি দেওয়ায় অনেক জটিলতার অবসান হতে যাচ্ছে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ৬০ লাখ ভোটার স্মার্ট কার্ড পাবেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

স্মার্ট কার্ড প্রকল্পের মেয়াদ ১ বছর বাড়ল

আপডেট সময় ১২:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭