ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশুর চুল টেনে ট্রাকের নিচে ফেলে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় চুল ধরে টেনে নিয়ে ট্রাকের নিচে ফেলে চাপা দিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১২ বছর বয়সী মেয়েটির নাম মিনু খাতুন। ট্রাকের চালক ওই মেয়েটিকে গত কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করতো বলে জানিয়েছে মিনুর সহপাঠী। এই ঘটনার পর অভিযুক্ত ট্রাক চালক এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশ তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। তবে তারা ট্রাকটি আটক করেছে।

বুধবার জেলার মঘি ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনু শালিখা উপজেলার সর্বসাংধা গ্রামের শহর আলীর মেয়ে। সে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ভগ্নিপতির বাড়ি থেকে স্থানীয় রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করছিল। মিনুর ভগ্নিপতি ইউসুফ আলী জানান, বেশ কয়েকদিন ধরে কামারপাড়া-অড়–য়াপাড়া সড়ক নির্মাণ কাজ চলছে। এ নির্মাণ কাজের জন্য ট্রাকে করে বালু আনা হচ্ছে। স্কুলে যাতায়াতের পথে বালু টানা ট্রাকের এক চালক মিনুকে উত্ত্যক্ত করে আসছিল।

নিহত মিনুর সাথে সাথে থাকা বান্ধবী ফাতেমার বরাদ দিয়ে ইউসুফ আলী জানান, স্কুলে যাওয়ার সময়ও ওই ট্রাক চালক শিশুটিকে উত্ত্যক্ত করে। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিকেলেও ট্রাক নিয়ে চালক কামার এলাকায় অবস্থান করছিল। এক পর্যায়ে চলন্ত ট্রাকের সিটে বসা অবস্থায় ওই চালক মিনুর মাথার চুল ধরে টান দেন। এ সময় মিনু রাস্তার ওপর পড়ে গেলে তার মাথার ওপর দিয়ে ট্রাকের পেছনের চাকা উঠে যায়।

পরে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মিনুকে মৃত ঘোষণা করেন। মিনুর সঙ্গে থাকা বান্ধবী ফাতেমা জানায়, সকালেও ওই ট্রাক চালক তাদেরকে উদ্দেশ্য করে অশালীন কথা বলেছিল। মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিকুল জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের মালিক ও ঠিকাদারের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের কাছ থেকে অভিযুক্ত ট্রাক চালকের পরিচয় উদঘাটন করে তাকে আাটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

শিশুর চুল টেনে ট্রাকের নিচে ফেলে হত্যা

আপডেট সময় ১১:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭