ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

টেবিলে রোগী রেখে ধর্মঘটে যাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক্তারদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, কথায় কথায় টেবিলে রোগী রেখে ধর্মঘট করবেন না।’ বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক কার্ডিওলজি সম্মেলনে মন্ত্রী এই অনুরোধ জানান। হৃদরোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। ‘বাংলাকার্ডিও-২০১৭’ নামে এই আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বিদেশের ডাক্তারদের মানের কথা বলেন। আমি তাদের বলি সেখানে ডাক্তাররা প্রতিদিন দুই থেকে পাঁচজন রোগী দেখেন। তাদের চাপ কম। আর বাংলাদেশে একজন ডাক্তার প্রতিদিন ১০০ জন রোগী দেখেন। আমাদের জনসংখ্যা বেশি। আমাদের ডাক্তারদের অনেক পরিশ্রম করতে হয়। আপনারা রাত জেগেও রোগী দেখেন।’

মন্ত্রী বলেন, ‘তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রোগীদের প্রতি আপনাদের আচরণ ভালো করতে হবে। আর কথায় কথায় আপনারা টেবিলে রোগী রেখে ধর্মঘট করবেন না। এটা করলে রোগিরা চিকিৎসা থেকে বঞ্চিত হয় এবং অনেক সমালোচনাও হয়। সাংবাদিকরা আমাদের অনেক প্রশ্ন করেন এ ব্যাপারে।’

অনুষ্ঠানে জানানো হয় কার্ডিয়াক সোসাইটি প্রতি দুই বছর পর বাংলাকার্ডিও নামে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত করবে বাংলাদেশে। এবার এ সম্মেলনে বিভিন্ন দেশের ২০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞসহ ৯০০ বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন।

ভারত, সিঙ্গাপুর, কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান ও তাইওয়ান কার্ডিয়াক সোসাইটির সভাপতি, এশিয়ান প্যাসিফিক কার্ডিয়াক সোসাইটির মহাসচিবসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়ার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা সম্মেলনে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই সম্মেলনে হৃদরোগ বিষয়ক আধুনিক চিকিৎসা প্রবন্ধ উপস্থাপন করবেন। আজ সকাল থেকেই বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন -বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা আরও উন্নত ও সম্প্রসারণে এ সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

টেবিলে রোগী রেখে ধর্মঘটে যাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭