ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বার্ন ও প্লাস্টিক এবং নিউরোলজিস্টদের সমন্বয়ে একদল বিদেশি চিকিৎসক বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, জার্মানি, নেদারল্যান্ড ও হাঙ্গেরি থেকে আসা এই চিকিৎসক দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

প্রেস সচিব বলেন, চিকিৎসকেরা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, তারা ডিএমসিএইচ বার্ন ও প্লাস্টিক সাজার্রি ইউনিটে ৯৪ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন। চিকিৎসকরা এসব রোগীর মধ্যে ৩৮ জনের অস্ত্রোপচার করেছেন। বৈঠকে একজন ইউরোলজিস্ট প্রধানমন্ত্রীকে জানান, তিনি মাথায় জোড়া লাগা দুটি শিশুর চিকিৎসা সেবা দিয়েছেন। এ দুটি শিশুকে পৃথক করতে অস্ত্রোপচার করার জন্য একদল চিকিৎসক আগামী ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ অথবা মার্চ মাসের প্রথম নাগাদ হাঙ্গেরি থেকে ঢাকা আসবেন।

প্রধানমন্ত্রী ডিএমসিএইচ বার্ন ও প্লাস্টিক সাজার্রি ইউনিটে বিপুলসংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেক্টরে উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উল্লেখ করে বলেন, হাসপাতালটি সম্পূর্ণ একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং ৩০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

মালয়েশিয়ার কেপিজি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে ২০১৩ সালের ১৮ নভেম্বর শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালটির যাত্রা শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী মেহাম্মদ নাসিম, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডাক্তার সামন্ত লাল সেন এবং ডিএমসিএইচ বার্ন ও প্লাস্টিক সাজার্রি ইউনিট ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭