ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫টি আগ্নেয়াস্ত্রসহ সিদ্দিক মুন্সি হত্যার পরিকল্পনাকারী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

৫টি আগ্নেয়াস্ত্রসহ রাজধানীর বনানীতে গুলি করে আদম ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সি হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী হেলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হেলালকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র জব্দ করে গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

হেলালই সিদ্দিক মুন্সি সিদ্দিক হত্যার পরিকল্পনাকারী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার সকালে ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাতে ‘এমএস মুন্সি ওভারসিজ’ নামে রিক্রুটিং এজেন্সির কর্ণধার সিদ্দিক হোসেন মুন্সিকে (৫০) গুলি করে হত্যা করে চার দুর্বৃত্ত। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তা মির্জা পারভেজ (৩০), মোখলেসুর রহমান (৩৫) ও মোস্তাফিজুর রহমান (৩৯) গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বনানী থানায় নিহত ব্যবসায়ী সিদ্দিকের স্ত্রী জোৎস্না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সিসিটিভির ফুটেজে চারজন সন্দেহভাজন হত্যাকারীকে চিহ্নিত করে পুলিশ। তাদের গ্রেফতারে নগরবাসী তথা জনসাধারণের সহায়তা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এরপর গত ২৩ নভেম্বর বনানী থানা পুলিশের কাছ থেকে সিদ্দিক হোসেন মুন্সি হত্যা মামলার তদন্ত ভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫টি আগ্নেয়াস্ত্রসহ সিদ্দিক মুন্সি হত্যার পরিকল্পনাকারী গ্রেফতার

আপডেট সময় ০২:৫৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭