ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরখানে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরখানের চার নম্বর সেক্টরের রাজলক্ষী মার্কেটের কাছের একটির বাড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। রবিবার বিকালে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, প্রায় সাত থেকে আট মাস আগে শাহআলম নামের এক ব্যক্তি ওই ছাত্রীর মাকে বোন সম্বোধন করে সম্পর্ক গড়ে তোলেন। ওই ছাত্রী শাহআলমকে মামা ডাকত। দীর্ঘদিন ধরেই শাহআলম ওই ছাত্রীকে একটি ভালো চাকরি যোগাড় করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এরই ধারাবাহিকতায় ওই ছাত্রীকে গতকাল শনিবার বিকালে চার নম্বর সেক্টরের রাজলক্ষী মার্কেটের কাছের একটি বাড়িতে বন্ধু জুয়েলের নিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে বাসায় গিয়ে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে খুলে বলে। পরে তার মা থানায় অভিযোগ করেন। আজ বিকালে কনস্টেবল ফিরোজ মিয়া ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ওই ছাত্রী তুরাগ থানার বাউনিয়া চার নম্বর সেক্টরের পূর্বপাড়ার একটি বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকে। তার বাবা নিরাত্তাকর্মীর কাজ করেন। এ ঘটনায় উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শাহআলম ও জুয়েলকে গ্রেপ্তার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরখানে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৭:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭