ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিপণ নিয়েও কলেজছাত্রকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিবারের কাছ থেকে দুই দফায় মুক্তিপণের টাকাও আদায় করেও কলেজছাত্র রাসেলকে রেহাই দিল না দুর্বৃত্তরা। নিখোঁজের ছয়দিন পর শনিবার সন্ধ্যায় রাসেলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেলের পরিবারের পক্ষ থেকে আজ রবিবার সিংগাইর থানায় মামলা করা হয়েছে।

রাসেল ঢাকার সাভারের লিজেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ছাত্র ছিলেন। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনছার আলীর ছেলে।

পুলিশ ও রাসেলের স্বজনরা জানান, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় রাসেলকে এক বন্ধুর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপর থেকে রাসেল নিখোঁজ ছিলেন। পরে রাসেলের মুঠোফোন থেকে পরিবারের কাছে তিন দফায় মুক্তিপণ চাওয়া য়ায়। দুই দফায় ৩৫ হাজার টাকা পরিশোধও করা হয়। এক পর্যায়ে বিষয়টি সিংগাইর থানা পুলিশ ও র‌্যাবকে জানানো হলেও তার খোঁজ মিলছিল না।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার বিন্নাডাঙ্গি গ্রামে ওয়েস্ট টাউন আবাসন প্রকল্প এলাকায় একটি পানির হাউজে রাসেলের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পাঠায় পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ঈমাম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হলেও এখন পযন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তিপণ নিয়েও কলেজছাত্রকে হত্যা

আপডেট সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭