ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান

রাজস্ববান্ধব সংস্কৃতির উদ্ভাবনী কর্মসূচি তৃণমূলে বিস্তৃত হয়েছে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উদ্ভাবনমূলক কর্মসূচি দেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। জাতীয় আয়কর দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করদাতাদের প্রত্যাশা অনুযায়ী এক ছাদের নিচে করসেবা প্রদানের মাধ্যমে নভেম্বরের প্রথম সপ্তাহে পালিত হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৭। যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার ‘জাতীয় আয়কর দিবস-১৭’পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ উপলক্ষে ‘আমি দেশের সকল করদাতা এবং আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। জাতীয় রাজস্ব বোর্ড ‘৬টি পি’নীতি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের ভাণ্ডারকে সমৃদ্ধ করে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন, ভবিষ্যৎ করদাতারাও আয়কর মেলায় করশিক্ষণ ফোরামের মাধ্যমে দেশের রাজস্ব ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারছে। আয়কর মেলা এ বছরের মতো শেষ হলেও ১২ নভেম্বর থেকে প্রতিটি আয়কর অফিসে আয়কর মেলার পরিবেশে আয়কর রিটার্ন গ্রহণ ও অন্যান্য করসেবা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, ২৪-৩০ নভেম্বর সারাদেশে সকল কর অঞ্চলে পালিত হয়েছে আয়কর সপ্তাহ। সেখানে মেলার পরিবেশে সকল করসেবা এবং করদাতারাকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়েছে। তাছাড়া দেশের উন্নয়নে আয়কর কীভাবে ব্যবহৃত হচ্ছে তা সাধারণ মানুষকে জানানোর জন্য এবার এনবিআর মেগা প্রকল্প, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য বিলবোর্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার ১৪১ জন দীর্ঘমেয়াদি করদাতাসহ সারাদেশে ৫১৭ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো একই পরিবারের দীর্ঘসময় ধরে কর প্রদানকারী ৮৪ পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’সম্মাননা প্রদান করা হয়। এছাড়া করদাতাদের সহযোগিতায় এবং করনেট সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে ৭ হাজার ২৯৯ জন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার নিয়োগ দেয়া হয়েছে। তিনি ‘জাতীয় আয়কর দিবস ২০১৭’এর সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রাজস্ববান্ধব সংস্কৃতির উদ্ভাবনী কর্মসূচি তৃণমূলে বিস্তৃত হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭