ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

আ.লীগের অনেকেই রাজাকারদের বিরুদ্ধে বলেন না: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই আছেন যারা ভয়ে রাজাকারদের বিরুদ্ধে কথা বলেন না। তবে শেখ হাসিনা বলেন। তিনি ভয় পান না। তিনি লাইনে আছেন।’ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের ঢাকা বিভাগীয় উত্তরাংশ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘রাজনীতি থেকে রাজাকারদের ধাক্কাইয়া বের করে দেব। হার জিত থাকবেই। যদি হারি আমি বাংলাদেশ ত্যাগ করার লোক নই। জাসদের ঠিকানা একটাই, সেটা বাংলাদেশ। আমরা কোথাও দ্বিতীয় ঘর বানাইয়া রাখি নাই। যা আছে কপালে যা হওয়ার এ মাটিতেই হবে। যদি কোনো কারণে রাজাকাররা ক্ষমতায় এসেও যায় জাসদ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ তোমরা যাইয়া ঘর গোছাও ভালো করে, আমরা জাসদ একাই রাজনীতি থেকে খালেদা জিয়াকে একাই ধাক্কাইয়া ফেলে দিব। খালেদা জিয়াকে ঠান্ডা করবে কে? জাসদ। খালেদা জিয়াকে যদি ঠিকমতো আটকাইতে হয় সেটা জাসদ করবে। আগে আমাদের সঙ্গে লড়াই করুক খালেদা জিয়া। সারা বাংলাদেশে জাসদের সঙ্গে ফাটাফাটি হোক। দেশের প্রত্যেক জায়গায় জাসদের ধাক্কার চোটে খালেদা জিয়ার কর্মী একটাও থাকবে না।’

বিএনপিকে নব্য মুসলিম লীগ উল্লেখ করে ইনু বলেন, ‘মুসলিম লীগের মতো বিএনপিও শেষ হয়ে যাবে। রাজনীতে যদি ভুল করেন বড় দলও ছোট হয়ে যায়। এত বড় দল তো কী হয়েছে মুসলিম লীগও শেষ হয়েছে। মুসলিম লীগ শেষ হতে ২৩ বছর লেগেছে আর বিএনপি শেষ হতেও একটু সময় লাগবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আ.লীগের অনেকেই রাজাকারদের বিরুদ্ধে বলেন না: ইনু

আপডেট সময় ০১:১৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭