ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ৫৩ জনের প্রাণহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন শিশুও রয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, রবিবার সকালে রাজধানী দামেস্কের গোওতা জেলার পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনাটি ঘটে। দেশটির পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি গ্রামে হামলাটি চালানো হয়।

দেইর আল জোর প্রদেশের আবাসিক ভবনে হামলার পর প্রাথমিক অবস্থায় নিহতের সংখ্যা ৩৪ জন বলে জানানো হয়। দেশটির সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে হামলা অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় আল শাফা গ্রামে বেসামরিক নাগরিকদের আবাসিক ভবনে আঘাত হানে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে। তবে এ ব্যাপারে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত দুই সপ্তাহে গোওতা এলাকায় হামলায় ১২০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময় ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ৫৩ জনের প্রাণহানি

আপডেট সময় ০১:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭