ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোশ্যাল মিডিয়ায় সালমানকে ‘তুলাধোনা’

আকাশ বিনোদন ডেস্ক:

বিগ বস সিজন-১১’তে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অনুষ্ঠানের সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলাধোনা করেছেন নেটিজেনরা। দর্শকরা প্রথম থেকেই ঘরের মধ্যে দু’টি দল তৈরি হয়ে গেছে বলে অভিযোগ করে আসছিল।

এর একদিকে রয়েছে হিনা খানের দল। অন্যদিকে আরশি খান, শিল্পা শিন্ডে ও বিকাশ গুপ্তরা।

 ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, দু’টি দল হলেও হিনার শিবিরের লোকদের কেউ না কেউ প্রতি সপ্তাহে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকের শিবিরের লোকজন বুদ্ধির বলে প্রতি সপ্তাহেই ঘরে থেকে যাচ্ছেন। আর হিনার দলে একা হিনাই খেলছেন। বাকিরা হিনার দ্বারা চালিত হচ্ছেন মাত্র। কিন্তু প্রতি সপ্তাহে ‘উইকেন্ড কে ওয়ার’-এ সালমান খানও কোণঠাসা করছেন হিনা খানকে। আর এর জন্য টুইটারে সালমানকে সমালোচনা করছেন দর্শকরা।

আরশি ও শিল্পা শিন্ডেকে ‘মোটা’ বলার জন্য হিনার দলের প্রিয়াঙ্ক শর্মাকে একহাত নিয়েছেন সালমান।

হিনা প্রিয়াঙ্ককে বাধা দেননি বলে, তাঁকেও কথা শোনাতে ছাড়েননি সালমান। কিন্তু হিনা খানের গায়ের রং নিয়ে মন্তব্য করেও পার পেয়ে গেছেন শিল্পা এবং আরশি। সালমান তাঁদের কিছুই বলেননি। তাই অনেক দর্শক সালমানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে, স্বপ্না চৌধুরী এবং পুনীশ শর্মার মধ্যেও প্রবল তর্ক হয়। পুনীশ স্বপ্নার পেশা সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, এই কথা আরশি খানই প্রথম জানান স্বপ্নাকে। তখন হিনা খানও জানান, তিনিও পুনীশকে এমন বলতে শুনেছেন। এর পরেই রেগে গিয়ে পুনীশের উপরে চড়াও হন স্বপ্না। কিন্তু ‘উইকেন্ড কি ওয়ার’-এ সালমান সম্পূর্ণ ঘটনার জন্য দায়ী করেন হিনা খানকে। পুনীশের কথা অতিরঞ্জিত করে প্রথমে আরশি খানই যে স্বপ্নাকে বলেছিলেন, সেই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেননি সালমান।

এ ছাড়া, আরশি ও শিল্পাকে বডিশেমিং করার জন্য প্রিয়াঙ্ককে জবাব দিলেও, আরশি যে প্রিয়াঙ্ককে বার বার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন, সেই ব্যাপারে কড়া হননি বলিউড সুপারস্টার। এতেই ক্ষুব্ধ হয়ে কয়েকজন দর্শক সালমান খানকে ঘিরে বিভিন্ন টুইট করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোশ্যাল মিডিয়ায় সালমানকে ‘তুলাধোনা’

আপডেট সময় ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭