ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দায়েশের পতনে প্রতিশোধ ইয়েমেনে নিতে চায় সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের প্রতিশোধ ইয়েমেনের জনগণের ওপর নিতে চায় বলে অভিযোগ করেছে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। আন্দোলনের মহাসচিব আব্দুলমালেক বাদরুদ্দিন শনিবার রাতে ইরাক ও সিরিয়ায় দায়েশের পতন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এই অভিযোগ করেন।

তিনি বলেন, দায়েশের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের এ বিজয় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের জনগণের বিজয়ের শামিল। হুথি নেতা বলেন, দায়েশের পতনের ফলে মধ্যপ্রাচ্যের জনগণ একটি মহা ও সর্বগ্রাসী প্রলয় থেকে মুক্তি পেয়েছে। আমেরিকা ও তার আঞ্চলিক মিত্র দেশগুলো বিশেষ করে সৌদি আরব এই জঙ্গি গোষ্ঠীকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আব্দুলমালেক বাদরুদ্দিন বলেন, দায়েশের পতনকে সৌদি আরব নিজের পরাজয় ও মার্কিন পরিকল্পনার ব্যর্থতা বলে মনে করছে। রিয়াদ এই পরাজয়ের প্রতিশোধ ইয়েমেনের জনগণের ওপর নিতে চায়। কাজেই ইয়েমেনকে আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থেকে সৌদি আগ্রাসন প্রতিহত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

গত সপ্তাহে ইরাক ও সিরিয়ার সেনাবাহিনী নিজ নিজ দেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সর্বশেষ ঘাঁটি দখল করে নিয়েছে। এর ফলে এই দুই দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো এই জঙ্গি গোষ্ঠীটির চূড়ান্ত পরাজয় হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা

দায়েশের পতনে প্রতিশোধ ইয়েমেনে নিতে চায় সৌদি আরব

আপডেট সময় ০১:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭