ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু ও বাংলাদেশ পরস্পরের পরিপূরক: রাবি উপাচার্য

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘৭ই মার্চের ভাষণ’কে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ ঘোষণা করায় আনন্দ শোভাযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য সাবাস বাংলাদেশ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে সাবাস বাংলাদেশ চত্বরে সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক, পরস্পরের পরিপূরক। তাঁর আদর্শ যুগ যুগ ধরে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনাকে লালন করতে অমিত অনুপ্রেরণার অনিঃশেষ উৎস হয়ে থাকবে। জাতির জন্য তাঁর অবদানে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির জনক।’

‘১৯৭১ সালের ৭ই মার্চে তিনি যে ভাষণ দেন তা শুধু বাঙালি জাতিকেই নয়, বিশ্বের নিপীড়িত, মুক্তিকামী মানুষকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করছে। ইউনেস্কো সেই ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি প্রদান এর কালজয়ী গুরুত্বকেই প্রতিষ্ঠিত করেছে’- বলেন উপাচার্য।

শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুল্লাহ্ এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

বঙ্গবন্ধু ও বাংলাদেশ পরস্পরের পরিপূরক: রাবি উপাচার্য

আপডেট সময় ০৪:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭