ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উন্নয়নের লক্ষ্যে ভারত-আমেরিকা একসঙ্গে কাজ করবে: ইভাঙ্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের জন্য ভারত ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে৷ বৃহস্পতিবার ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প এমনটাই জানালেন৷ হায়দরাবাদে গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার আগেই এই বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে শিল্পমহলে।

আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে গ্লোবাল এন্ট্রাপ্রিনারশিপ সামিট৷ তিনদিন ধরে চলবে এই সামিট৷ এই সামিটেই যোগ দিতে হায়দরাবাদ আসছেন ইভাঙ্কা৷ এই সামিটে ১৭০টি দেশ থেকে প্রায় ১৫০০ উদ্যোক্তা অংশগ্রহণ করবেন৷ এদের মধ্যে ৩৫০ জন আমেরিকা থেকে অংশগ্রহণ করবেন৷ এই বিশেষ সামিটটির সূচনা করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই সামিটেই ভারত এবং আমেরিকা আর্থিক ক্ষেত্রে আরো সুযোগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হবে।

ইভাঙ্কা জানিয়েছেন, এই সামিট মারফত শিল্পক্ষেত্রে বিভিন্ন ধারণার বিনিময়ের মাধ্যমে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা৷ বিস্তৃত নেটওয়ার্ক তৈরির মাধ্যমে উদ্যোক্তাদের বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হবে৷

এই সামিট প্রসঙ্গে ইভাঙ্কা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ফের সাক্ষাৎ হবে বলে তিনি বেশ উচ্ছ্বসিত৷ এই সামিটটির জন্য দুই দেশের মধ্যেকার সম্পর্কও বেশ মজবুত হতে চলেছে বলে আশাবাদী ট্রাম্পকন্যা।

সূত্রের খবর, শুধু সামিটেই নয়। সামিটে যোগদানের উদ্দেশে ভারতে এলেও চারমিনারসহ আরো বেশ কিছু স্থাপত্য ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন ইভাঙ্কা৷ গত জুন মাসে হোয়াইট হাউসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই সময়ই ইভাঙ্কাকে ভারতে আসার আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নয়নের লক্ষ্যে ভারত-আমেরিকা একসঙ্গে কাজ করবে: ইভাঙ্কা

আপডেট সময় ০৯:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭