ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমাজন অভিযান’র নতুন পোস্টার

আকাশ বিনোদন ডেস্ক:

মুক্তির আগেই একের পর এক চমক দিয়ে চলেছে দেবের ‘আমাজন অভিযান। ইতিমধ্যেই প্রভাসের বাহুবলীকে টেক্কা দিয়ে প্রকাশিত হয়েছে বিশালাকার পোস্টার।

যা নভেম্বরের গোড়াতে ঢেকে দিয়েছিল প্রায় গোটা মোহনবাগান মাঠকে। ঠিক তার পরই এসভিএফ-এর তরফে প্রকাশ্যে আনা হয় শংকরের এই নতুন অভিযানের গ্রাফিক নভেল। এবার সামনে এল ছবির নতুন পোস্টার। যা দর্শকের দরবারে এনে হাজির করলেন শংকর ওরফে দেব নিজে।

নতুন এ পোস্টারই জানান দিচ্ছে, এবার লাতিন আমেরিকার দুর্গম এলাকায় আরও বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে শংকর। ‘চাঁদের পাহাড়’ ছিল সাহিত্যিক বিভূতিভূষণের সৃষ্টি। তবে আমাজন অভিযান পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কল্পনার চিত্রায়ণ।

মুখ্য চরিত্রগুলো এক, তবে কাহিনী আলাদা। তা এবার অ্যাডভেঞ্চারের স্বাদও নতুন।

রোমাঞ্চিত দেবও। দর্শকদের প্রতিক্রিয়া পেতে উদ্গ্রীব টলিউডের হার্টথ্রব। কেমন লাগল দর্শকদের তার এই নতুন অবতার? এই প্রশ্নের উত্তরই ক্যাপশনে জানতে চেয়েছেন দেব।

টলিউডের সর্বোচ্চ বাজেটের সিনেমার তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভেঙ্কটেশ ফিল্মসের এই ড্রিম প্রজেক্ট। গত দেড় বছর ধরে এই ছবির চিত্রনাট্য লিখেছেন কমলেশ্বর। বড়দিনের অবসরেই একাধিক ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে তার এই দুঃসাহসিক অভিযানের কাহিনী। শোনা যাচ্ছে, ‘চাঁদের পাহাড়’-এ শংকরের চরিত্রকে যে উচ্চতায় দেব নিয়ে গিয়েছিলেন, এবার তাকেও ছাপিয়ে যেতে চলেছেন তিনি। তাই ছবি থেকে সুপারস্টারের প্রতাশ্যাও বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমাজন অভিযান’র নতুন পোস্টার

আপডেট সময় ০৪:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭