ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০১৮ সালে মুক্তি পাবে বিতর্কিত ছবি ‘পদ্মাবতী’

আকাশ বিনোদন ডেস্ক:

পদ্মাবতী ছবিকে ঘিরে বিতর্ক যেন আর কিছুতেই পিছু ছাড়ছেনা। ভারতের হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমুর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন গুরগাঁওয়ের এক ব্যক্তি।

একইসঙ্গে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে, ২০১৮ সালেই মুক্তি পাবে এই ছবি।

এই বিতর্কিত ছবিটি নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও এই ছবি মুক্তির ঘোর বিরোধী। কারণ এই ছবিটি হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে। তিনি জানিয়েছেন, নিজের হাতে আইন তুলে নেওয়া একেবারেই উচিত নয়। তবে, দীপিকা পাড়ুকন কিংবা সঞ্জয় লীলা বনশালীকে প্রাণনাশের হুমকি দেওয়া যদি অপরাধ হয়, তাহলে সঞ্জয় লীলা বনশালী আরও বড় অপরাধ করেছেন। কারণ তিনি ধর্মের উপর আঘাত করেছেন।

প্রযোজক সূত্রে খবর, পদ্মাবতী ছবিটি ১লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও ওই নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাচ্ছেনা। আগামী বছর সম্ভবত মুক্তি পেতে পারে ছবিটি।

সিবিএফসির মুখ্য চেয়ারম্যান প্রসূন যোশী জানিয়েছেন, নির্ধারিত নিয়ম মেনেই এই ছবির সেন্সরশিপ চলছে। কোনওরকম কোনও বিতর্কিত মন্তব্যের জন্য এই ছবির দৃশ্যে কাঁটছাঁট করা হবেনা বলে জানিয়ে দিয়েছেন যোশী।

হায়দরাবাদে অনুষ্ঠিত গ্লোবাল এন্টারপ্রিনিউয়ারশিপ সামিট (জিইএস) এ উদ্বোধনে উপস্থিত ছিলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানেই উপস্থিত হওয়ার কথা ছিল পদ্মাবতী নায়িকা দীপিকা পাড়ুকনেরও। কিন্তু পদ্মাবতীকে ঘিরে চলতে থাকা বিতর্কের জেরে তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে পরেছেন যে, ওই অনুষ্ঠানটি থেকে নিজের নামই সরিয়ে নিলেন দীপিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৮ সালে মুক্তি পাবে বিতর্কিত ছবি ‘পদ্মাবতী’

আপডেট সময় ১১:১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭