ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাহুল্য বিবৃতি দেয়া থেকে বিরত থাকুন: সৌদিকে ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের ব্যর্থ নীতিই মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মূল কারণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। পাশাপাশি তিনি বলেছেন, ইসরাইলের নীতি অনুসরণের মধ্যে সমস্যার সমাধান নেই। তিনি সৌদি কর্মকর্তাদের বাহুল্য বিবৃতি দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন।

বাহরাম কাসেমি বলেন, “সৌদি আরব এখন মিথ্যা ও বিকৃত তথ্য দিয়ে আরব লীগের পররাষ্ট্র মন্ত্রীদের নামে বিবৃতি দেয়ার কৌশল নিয়েছে যাতে তা ফলপ্রসূ হয়।”

তিনি বলেন, আঞ্চলিক দ্বন্দ্ব উসকে দেয়া এবং ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব থেকে মুসলিম সরকারগুলোর দৃষ্টি সরিয়ে নিতে ইহুদিবাদী ইসরাইল চাপ সৃষ্টি করেছে এবং সৌদি আরব সেই চাপের মুখে আরব লীগের নামে এ ধরনের বিবৃতি দিচ্ছে। মুসলিম উম্মাহ যেন ফিলিস্তিন ইস্যুকে প্রধান ইস্যু মনে না করে সেজন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে বলে বাহরাম কাসেমি মন্তব্য করেন।

ইরানের এ মুখপাত্র বলেন, “যে নীতি লেবাননে আরব ভাইদের ও কাতারসহ পুরো অঞ্চলের জন্য চাপ সৃষ্টি করে তা বাদ দিতে সৌদি আরবের প্রতি আমরা আহ্বান জানাই।” তিনি আরো বলেন, বাহরাইন থেকে সৌদি সেনা সরিয়ে নিয়ে দেশটির জনগণকে পরস্পরের মধ্যে আলোচনার সুযোগ দেয়া উচিত যাতে তারা চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাহুল্য বিবৃতি দেয়া থেকে বিরত থাকুন: সৌদিকে ইরান

আপডেট সময় ০২:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭