ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছেন শেখ হাসিনা: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে চলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলা চত্বরে এক র‌্যালিপূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, পঁচাত্তরের পর জিয়াউর রহমানসহ সামরিক জান্তারা সে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। রক্তের আখরে লেখা সেই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালিদ মাহমুদ বলেন, বার বার সংবিধান পরিবর্তন করা হলে, জনগণের আস্থা থাকবে না। সংবিধান দূর্বল হয়ে যাবে। সংবিধান দূর্বল হলে আমাদের মুক্তিযুদ্ধ ও আমরা সবাই দূর্বল হয়ে যাব। তিনি বলেন, জিয়া, এরশাদ ও খালেদা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধানকে ব্যবহার করেছে। প্রতি পাঁচ বছর পর পর সংবিধান নিয়ে জটিলতা তৈরি হত। সে অচলায়তন ভেঙ্গে দেশকে সংবিধানের ধারায় নিয়ে এসেছেন শেখ হাসিনা।

বিভিন্ন খাতে সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরে খালিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সত্য ও সংবিধানের পথে চলেন বলেই আজকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। বিএনপি আবারো ষড়যন্ত্রের পথে যেতে পারে উলে­খ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান খালিদ।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরভী রানী রায়, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

একই দিন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মানবিক সহায়তা কর্মসূচির অর্থ বিতরণ করেন খালিদ। পরে জেলার বোচাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছেন শেখ হাসিনা: খালিদ

আপডেট সময় ০৩:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭