ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

সৌদি আরবে এক দিনেই গ্রেপ্তার সাড়ে ৭ হাজার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে একদিনেই সাড়ে ৭ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

দেশটির শ্রম আইন ও বসবাসসংক্রান্ত আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের প্রথম দিনেই সাত হাজারের বেশি মানুষকে আটক করেছে বলে আরব নিউজের এক এক প্রতিবেদনে জানা গেছে।

মানসুর আল তুর্কি বলেন, অভিযানে শুধু বসবাসসংক্রান্ত আইন ভঙ্গকারীদের গ্রেফতার করা হয়নি, যাদের বসবাসসংক্রান্ত কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে, তাদেরও আটক করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে গ্রেফতার অভিযান শুরু করেছে। যেসব সৌদি প্রতিষ্ঠান অবৈধ শ্রমিক নিয়োগ করেছে, তাদেরও গ্রেফতার করা হবে।

যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে না। তবে যাদের মেয়াদ শেষ হয়েছে, তাদের যতদ্রুত সম্ভব ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে এক দিনেই গ্রেপ্তার সাড়ে ৭ হাজার

আপডেট সময় ০৪:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭