ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

সেন্সরে জমা পড়েছে ফেরদৌস-নিঝুমের মেঘকন্যা

আকাশ বিনোদন ডেস্ক:

চিত্রনায়ক ফেরদৌস ও নিঝুম রুবিনা জুটির প্রথম ছবি ‘মেঘকন্যা’র নির্মাণ কাজ শেষ হয়েছে। সম্পাদনা শেষে ছবিটি এখন সেন্সর ছাড়পত্রের অপেক্ষায়। বৃহস্পতিবার ছবিটি সেন্সরে জমা পড়েছে।

তিনি বলেন, ‘২৪ মাস আগে যাত্রা শুরু করেছিলাম ‘মেঘকন্যা’ নিয়ে। অনেক প্রত্যাশা নিয়ে ছবিটা বানাতে চেয়েছিলাম। সেই প্রত্যাশার জায়গায় কোনো ছাড় দেইনি। তাই দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হলো। দর্শক মৌলিক গল্পে চমৎকার একটি ছবি উপহার পাবেন।’

মিনহাজ আরও বলেন, ‘ছবিতে ফেরদৌস ভাই খুব দারুণ অভিনয় করেছেন। নিঝুম রুবিনাও আমার ভাবনা অনুযায়ী নিজেকে উপস্থাপন করেছেন। ঝকঝকে নির্মাণের এই ছবিটি সেন্সরে আনকাট মুক্তির অনুমতি লাভ করবে বলেই আশা করছি।’

‘মেঘকন্যা’ ছবির কাহিনীতে দেখা যাবে- নিজের সন্তানের পরিচয় দিতে পারছেন না মায়া। সেই মেয়েকে নিয়ে নারী হয়েও লড়াই করে চলে সে। সেই লড়াইয়ের নানামুখী অভিজ্ঞতা ফুটে উঠবে এই সিনেমায়।

ছবিটি নিয়ে চিত্রনায়িকা নিঝুম বলেন, ‘এই ছবিতে কাজ করে আমি অনেক ভালো একটি ফলাফলের প্রত্যাশী। চমৎকার গল্প ও সংলাপ আছে এখানে। নির্মাতাও যত্ন করে পর্দায় গল্পটি বলার চেষ্টা করেছেন। আর ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতটা আমার জন্য অনুপ্রেরণার হয়ে থাকল।’

জয়া মিডিয়া প্রোডাকশনের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

সেন্সরে জমা পড়েছে ফেরদৌস-নিঝুমের মেঘকন্যা

আপডেট সময় ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭