ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প

যে কারণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১৯৮০ সালে স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মত আফ্রিকার দেশ জিম্বাবুয়ে এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। দেশটির ‘মুক্তিযোদ্ধা’ রবার্ট মুগাবে ৩৭ বছর ধরে প্রেসিডেন্টের থাকা অবস্থায়-ই এমনটা ঘটল। এক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট আজ গৃহবন্দী।

এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন জেগেছে হঠাৎ করে দেশটিতে কেন এ অস্থিরতা? কেন এই বা মুগাবের ওপর আর আস্থা রাখতে পারছেন না জিম্বাবুয়ানরা।

বিবিসি জানাচ্ছে, প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করার পর থেকে রাজনৈতিক সংকটের সূত্রপাত। এত দিন নানগাগওয়াকেই মুগাবের উত্তরসূরি ভাবা হচ্ছিল। কিন্তু ৯৩ বছর বয়সী মুগাবে সম্প্রতি তার স্ত্রী গ্রেস মুগাবেকে উত্তরসূরি করার পরিকল্পনা করেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বরখাস্ত করেন ভাইস প্রেসিডেন্ট নানগাগওয়াকে।

কিন্তু এই নানগাগওয়া দেশটির সেনাবাহিনীর কাছে জনপ্রিয় হওয়ায় মুগাবের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সেনাবাহিনী। আর এ কারণেই প্রেসিডেন্ট পদে নানগাগওয়াকে বসাতে মঙ্গলবার মধ্যরাতে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেনাবাহিনী।

এদিকে এএফপির খবরে বলা হয়,ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান নানগাগওয়া। তবে সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আজ বুধবার সকালে তিনি দেশে ফিরেছেন।

যদিও দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মেজর জেনারেল সিবুসিসো ময়ো বলেছেন, এটা কোনো অভ্যুত্থান নয়। মুগাবে নিরাপদে আছেন। তাদের উদ্দেশ্য হাসিলের পর দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন ওই সেনা কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল

যে কারণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে

আপডেট সময় ১১:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭