ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনীতির মাঠে নামছেন জ্যোতিকা জ্যোতি?

আকাশ বিনোদন ডেস্ক:

সম্প্রতি ময়মনসিংহে যুুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তখন থেকেই তার রাজনীতিতে নামার বিষয়ে শুরু হয় গুঞ্জন।

একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছেন তিনি।

জ্যোতিকা জ্যোতি বলেন, ময়মনসিংহের মানুষেরা আমাকে খুব ভালোবাসে। অভিনেত্রী হিসেবেই কিন্তু যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রধান অতিথি হিসেবে ডাক পেয়েছি। সত্যি বলতে আমি আমার জেলার মানুষের পাশে থাকতে চাই। সেটা এমনিতেও হতে পারে আবার রাজনীতির মাধ্যমেও হতে পারে।

তবে এখনই রাজনীতিতে আসতে চান না জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, এলাকার মানুষজনও চান আমি রাজনীতিতে আসি। নির্বাচনে অংশ নিই। এটা আসলে তাদের চাওয়া।

আমি চাই তাদের প্রত্যাশা যেন নষ্ট না হয়।

বর্তমানে রাজনীতিতে নামার প্রস্তুতি নিচ্ছেন জ্যোতি। তিনি বলেন, দেশের প্রতি, সমাজের প্রতি ও এলাকার মানুষের প্রতি কিন্তু একটা দায়িত্ববোধ আছে সবার।  সেক্ষেত্রে যদি রাজনীতি করতে হয়, আমি পিছপা হবো না। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমি আমার লক্ষ্যটা নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণায় যাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনীতির মাঠে নামছেন জ্যোতিকা জ্যোতি?

আপডেট সময় ১০:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭