ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আবারও চিটাগংয়ের ব্যাটিং ব্যর্থতা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে দলই বিক্রি করে দিতে চেয়েছিলেন চিটাগং ভাইকিংসের বর্তমান মালিক পক্ষ। শেষ পর্যন্ত দল গঠন করলেও টুর্নামেন্টে খুব একটা শক্তিশালী দিতে পারেনি তারা। যার প্রভাব দেখা যাচ্ছে খেলার মাঠেও।

তিন ম্যাচ খেলে চিটাগংয়ের জয় মাত্র একটিতে। কোন ম্যাচেই এতটা রানও করতে পারছে না দলটি। লো স্কোরিংয়ের ধারাবাহিকতায় আজও চিটাগংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৯। ফলে কুমিল্লার লক্ষ্য দাঁড়িয়েছে ১৪০।

টস হেরে চিটাগংয়ের হয়ে ওপেন করতে আসেন লুক রনকি ও সৌম্য সরকার। রনকি তার নিয়মমত প্রথম থেকেই ছিলেন মারমুখী। ১৯ বলে খেলেন ৩১ রানের ইনিংস। তবে এর বেশি আর রনকিকে আগাতে দেননি সাইফুদ্দিন। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে সাজঘরে পাঠান এ অলরাউন্ডার।

ফর্মহীনতায় ভোগা সৌম্য সরকার আজ বেশ ঠাণ্ডা মাথায় করেন ৩০ রান। আর সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ২০টি রান।

কুমিল্লার বোলারদের মধ্যে নবী, সাইফুদ্দীন, রশিদ খান ও ব্রাভো একটি করে উইকেট পেয়েছেন।

প্রসঙ্গত, এবারের বিপিএলে দল দুটির প্রথম দেখায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল কুমিল্লা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

আবারও চিটাগংয়ের ব্যাটিং ব্যর্থতা

আপডেট সময় ০৮:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭