ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ি থেকে বের হয়ে দেখি বাস দিয়ে রাস্তা বন্ধ: খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি দিলেও সরকার সমাবেশে লোকজনকে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিজেও বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন। খালেদা জিয়া বলেন, ‘সমাবেশে মানুষকে কষ্ট করে আসতে হয়েছে।’

আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন খালেদা জিয়া। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করে বিএনপি। এ উপলক্ষে আজ ওই সমাবেশের আয়োজন করে বিএনপি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘জনসভার অনুমতি তারা দিয়েছে। কিন্তু এ জনসভা যাতে সফল না হয় জনগণ যাতে আসতে না পারে সেজন্য কত রকমের বাধা সৃষ্টি করা হয়েছে। জনগণ দুর্ভোগ করে, কষ্ট করে আসতে হয়েছে। এলাকায় এলাকায় পুলিশ দিয়ে তল্লাশি চালানো হয়েছে। হোটেলগুলোতে তল্লাশি চালানো হয়েছে। পাবলিক ট্রান্সপোর্টসহ সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে জনগণ আসতে না পারে। এমনকি আমিও যাতে আপনাদের সামনে এসে পৌঁছাতে না পারি বাড়ি থেকে বের হওয়ার পর গুলশানের মোড় পার হয়ে আমরা দেখি বাস দিয়ে রাস্তা আটকিয়ে রাখা হয়েছে। ড্রাইভার নাই। বাস খালি। কিন্তু বাস দিয়ে রাস্তা বন্ধ।’

খালেদা জিয়া বলেন, ‘এরা যে এত ছোট মনের তা তারা আজ দ্বিতীয়বার মনে করিয়ে দিয়েছে। এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। আর করলেও দেশের জন্য বা জনগণের জন্য ভালো কিছু করা যায় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

বাড়ি থেকে বের হয়ে দেখি বাস দিয়ে রাস্তা বন্ধ: খালেদা জিয়া

আপডেট সময় ০৬:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭