ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

সারাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মিত হবে: পলক

আকাশ আইসিটি ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এই হাইটেক পার্কগুলো তৈরি হলে দেশের বেকার সমস্যা অনেকটাই লাঘোব হবে। আর রাজশাহীর এ বঙ্গবন্ধু সিলিকন সিটি নির্মাণ শেষে এখানে ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

শনিবার বিকেল তিনটায় রাজশাহীর বুলনপুুর এলাকায় বঙ্গবন্ধু সিলিকন সিটির নির্মাণধীন কাজের পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেটের হাইস্পিডের জন্য সরকার কাজ করছে। ২০১৮ সালের মধ্যে হাইস্পিড গতির ইন্টারনেট দেশের ইউনিয়ন পর্যায়ে সরবারহ করা হবে।

প্রতিমন্ত্রী ব্লু হোয়েল গেমের বিষয়ে বলেন, যারা মানসিকভাবে অনেকটাই দুর্বল, তারা আক্রান্ত হয়েছে। তবে এই গেমস কোন ডাউনলোডের দোকানে পাওয়া যাবে না। আমাদের নিজেদের বাচ্চাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে। তারা সন্ধ্যায় বাড়ি ফিরছে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে বিচরণ কি করছে, না করছে সব বিষয়ে খেয়াল রাখতে হবে। এসময় বঙ্গবন্ধু সিলিকন সিটির বিভিন্ন পর্যায়ের কর্মচারীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে প্রায় ৩২ একর জায়গায় স্থাপন করা হচ্ছে। রাজশাহীতে ৩১ দশমিক ৬৩ একর জায়গায় বঙ্গবন্ধু সিলিকন সিটি নির্মাণে ব্যয় হবে ২৮১ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৪৩ কোটি ১৯ লাখ টাকা। নির্মাণ শেষে এখানে ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। দেশের প্রতিটি বিভাগীয় শহরসহ সারা দেশে ২৮টি হাইকেট পার্ক নির্মাণ করা হবে, যার নির্মাণকাজ শুরু হলো রাজশাহী থেকে। এই সিলিকন সিটি হবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

সারাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মিত হবে: পলক

আপডেট সময় ১০:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭