ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীদেবী কন্যার নায়ক শহিদ কাপুরের ভাই

আকাশ বিনোদন ডেস্ক:

অনেকদিন ধরেই চলছিল কানাঘুষা। অবশেষে সব গুঞ্জন-গুজব থামিয়ে চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন বলিউড ডিভা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। আর তার অভিষেকটাও হতে যাচ্ছে রাজকীয়। করণ জোহরের সিনেমা দিয়ে ডিসেম্বরেই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

মজার ব্যাপার হলো এ ছবিতে জাহ্নবীর নায়ক হিসেবে থাকছেন আরেক সুপারস্টার শহিদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টার। শহিদের সৎভাই ঈশান। জানা গেছে, দুর্দান্ত হিট মারাঠি ফিল্ম ‘সাইরাত’র রিমেক করতে যাচ্ছে করণ জোহর। সেখানেই ঈশান-জাহ্নবী জুটি বাঁধবেন। ১ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।

বাস্তব জীবনে জাহ্নবীর ঘনিষ্ঠ বন্ধু ঈশান। অবশ্য ঈশানের ফিল্মের ডেভিউটা হয়েছে আরও আগেই। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী মাজিদ মাজিদের ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে মালায়লম অভিনেত্রী মালবিকা মোহননের বিপরীতে দেখা যাবে ঈশানকে।

তবে এ নতুন জুটিকে এরইমধ্যে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বলিউডের তারকারা। সেই তালিকায় আছেন শ্রীদেবী, অমিতাভ বচ্চন, শহিদ কাপুর, হৃত্বিক, আলিয়া ভাট, অনিল কাপুর, সোনম কাপুর, রনবীর কাপুরের মতো জনপ্রিয় নাম। ছবির শুটিং এখনো শুরু না হলেও সবাই ধরে নিয়েছেন মাস্টার মেকার কারণ জোহরের মুন্সিয়ানায় হিট হবে ইশান-জাহ্নবী জুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীদেবী কন্যার নায়ক শহিদ কাপুরের ভাই

আপডেট সময় ১২:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭