ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ. লীগ নয় সমাবেশের অনুমতি দেয় আইন-শৃঙ্খলা বাহিনী: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সমাবেশের অনুমতি দেয় না, অনুমতি দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, বিএনপির সমাবেশের অনুমতির সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সরকার গণতন্ত্রের স্বার্থে আগামী ১২ নভেম্বর বিএনপির সমাবেশের অনুমতি দেবে বলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শহীদ সোহরাওয়াদী উদ্যানে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকারও কথা ছিল।

তিনি বলেন, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পরামর্শে আওয়ামী লীগের আগামীকালের সমাবেশ পিছিয়ে দেয়া হয়েছে। আর আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানও তো আমরা বিশাল করে সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারতাম। তা না করে এ অনুষ্ঠান আমরা একটি মিলনায়তনে করলাম।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বহুবার আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। আবার অনুমতি দিলেও পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের কর্মসূচিকে পণ্ড করে দিয়েছে। তখন গণতন্ত্র কোথায় ছিল? এ সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের সমাবেশে পুলিশি হামলার কথা তুলে ধরেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য রিয়াজুল কবির কাওছার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ. লীগ নয় সমাবেশের অনুমতি দেয় আইন-শৃঙ্খলা বাহিনী: কাদের

আপডেট সময় ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭