ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে জিয়ার সমাধিতে যাচ্ছেন না খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের কারণে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন: এখন পর্যন্ত সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়ার কর্মসূচির কথা জানতে পারিনি। তবে ৭ নভেম্বরের কর্মসূচিসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলেন ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে কথা বলবেন।

১৯৭৫ সালের ৭ জানুয়ারি সিপাহী-জনতা বিপ্লব করে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিল দাবি করে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দিবসটিকে ‘মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে। বিএনপি ক্ষমতায় এসে দিবসটিতে সরকারি ছুটি ঘোষণা করলেও আওয়ামী লীগ এসে তা বাতিল করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে কারণে জিয়ার সমাধিতে যাচ্ছেন না খালেদা

আপডেট সময় ০১:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭