ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বন্ধ হওয়া কূটনৈতিক দপ্তরগুলো চালু করতে পারে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার দুটি কূটনৈতিক দপ্তর বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সেই দপ্তর দুটি চালু করতে পারে বলে আভাস দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রেবকভ।স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই দেশের শীর্ষ কর্তাদের এক বৈঠকের পর এমন আভাস দেন রেবকভ।

২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয় রাশিয়ার দুটি কূটনৈতিক দপ্তর।যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বেশ চটে যায় রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ একে ‘দিনে-দুপুরে ডাকাতি’ বলে উল্লেখ করেন।

সোমবারের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্গেই রেবকভ জানান, রাশিয়ার কূটনৈতিক দপ্তর দুটি আবার খোলার বিষয়টি প্রায় সমাধান হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা।

বৈঠক শুরুর আগেই দপ্তর দুটি আবার চালু করার বিষয়ে নিজেদের দাবির কথা পরিষ্কার করে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘কূটনৈতিক দপ্তরগুলো আবার চালু করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো ধরনের শর্তকে আমরা অগ্রহণযোগ্য মনে করি। কোনো শর্ত ও আলোচনা ছাড়াই এগুলো চালু করা উচিত।’

সোমবার অনুষ্ঠিত বৈঠকটি চলতি বছরের জুনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইউক্রেনে রাশিয়ার বিভিন্ন তৎপরতায় দেশটির ৩৮ কূটনীতিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে সে সময় বৈঠকটি বাতিল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বন্ধ হওয়া কূটনৈতিক দপ্তরগুলো চালু করতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭