ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক যুগ পর সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের কর্মীসভা

অাকাশ নিউজ ডেস্ক:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহীদ অব্দুর রাজ্জাক পার্কস্থ শিল্পকলা একাডেমিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়।জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন কৃক। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন রোকসানা, শিখা চক্রবর্তী, কামরুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নেত্রী দিলরুবা জামান শেলী, আনার কলি পুতুল, আফরোজ হাসমত, কহিনুর খান, ইসমত আরা হ্যাপি, সাবিহা সেতু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান (যশোর) লাইজু জামান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

প্রধান অতিথি সাবেক এমপি সাফিয়া খাতুন বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের পশ্চাৎ নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি সহ নারী উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচি অব্যাহত রয়েছে।

তিনি এ সময় সকল বিভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালীকরণে নারীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক যুগ পর সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের কর্মীসভা

আপডেট সময় ০৫:২৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭